
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
ইসলামী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট থানা সম্মেলন গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা নাঙ্গলকোট পৌর শহরের সরকারি কলেজ গেইট সংলগ্ন মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট থানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রাসেল হামিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক রশিদ আহমাদ রায়হান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নুরুদ্দিন হামিদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোঃ সালাউদ্দিন শিহাব।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহ সুজন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ অলিউল্লাহ,ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহমাদ, ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল বিন কাশেম, ইসলামী আন্দোলন নাঙ্গলকোট পৌরসভা সভাপতি এইছ এম বেলাল হোসেন সহ প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট থানা শাখার ২০২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করেন, নবগঠিত কমিটিতে
সভাপতি হিসেবে আতিকুর রহমান রাকিব,সহ-সভাপতি হিসেবে নোমান চৌধুরী ও সাধারণ সম্পাদক রাফাত মুন্তাদির এর নাম ঘোষণা করেন।





























