
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ইসরাইয়েলি পতাকা পুড়িয়ে গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শিধুলী বাজারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। শিধুলী যুব সমাজের আয়োজনে ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে, ইসরায়েলি পণ্য বয়কট, ইসরাইল বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।
পরে সেখানে ইসরাইয়িককে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে। সরকারকে অবিলম্বে ইসরায়িলকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষনা ও তাদের সাথে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধের আহবান জানান।
শিধুলী বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা জানান, গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী। নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকেও ইসরাইয়িল নির্বিচারে গুলি করে হত্যা করছে। আহত হয়ে বিনা চিকিৎসা মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয়। পথসভা শেষে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা দোয়া করা হয়।





























