
এস এম খলিলুর রহমান (রাজু) ॥
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী। তিনি বলেন, "যুব সমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি।" তিনি আরও যোগ করেন, "মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে এবং প্রযুক্তি ও শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।"
উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহম্মদ রেজাউন উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আঃ রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ বুরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলী আজগর, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজত দেবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, যুব সংগঠন, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভার শুরুতেই প্রধান অতিথি উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান। সভা শেষে সার্ঠিফিকেট ও যুব ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।





























