
স্টাফ রিপোর্টার
১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ও গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় চাটখিল কামিল মাদ্রাসার মাঠ থেকে এই গণমিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনিতাশ ফিলিং স্টেশন এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই গণমিছিলে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ গ্রহণ করে।
চাটখিল উপজেলা জামাতের সাধারণ সম্পাদক নূর হোসাইন রিয়াজের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, চাটখিল পৌরসভা জামাতের আমির মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক এবং মাওলানা রাকিবউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা ২৪শের জুলাই আন্দোলনের অগ্রগামী যোদ্ধদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, "জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে। সুষ্ঠু নির্বাচন, তার আগে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশ হবে। সবাইকে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।





























