
জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধি
ঝিকরগাছায় জামায়াতের মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্ভোধন করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
ডেঙ্গু সচেতনতা প্রতিরোধে মশক নিধন কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন যশোর -২ ( চৌগাছা -ঝিকরগাছা) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াতে সবসময় মানুষের কল্যাণ ও ইনসাফের জন্য কাজ করে তার পরিপেক্ষিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমাদের এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, উপজেলা যুবজামায়াতের সভাপতি আবিদুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সেক্রেটারি অধ্যাপক আলমগীর কবির, যশোর আদদ্বীনের ম্যানেজার মুজাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
দুইদিন ব্যাপী এই কর্মসূচির প্রথমদিনের কার্যক্রম শুরু করা হয় উপজেলা পরিষদ চত্ত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বর, থানা চত্ত্বর, পৌরসভা, গদখালী ইউনিয়ন, ঝিকরগাছা ইউনিয়ন, নির্বাসখোলা ইউনিয়ন, নাভারণ ইউনিয়ন, পানিসারা ইউনিয়ন, শিমুলিয়া ইউনিয়ন সমূহে।
উল্লেখ্য দুইব্যাপী এই কার্যক্রম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলবে ।





























