
মো: ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
সুস্বাদু ও মুখরোচক সব দেশীয় পিঠা থরে থরে সাজানো আছে পিঠার স্টল গুলোতে। আর দর্শনার্থীরা সেসব মুখরোচক পিঠা গুলির স্বাদ গ্রহন করতে কিনে চেখে দেখছেন।
প্রায় ১৫০ রকমের বাহারি ও সুস্বাদু পিঠা ও মিষ্টান্ন দ্রব্য নিয়ে আজ ৬ জানুয়ারি সোমবার সকালে শেরপুরের ঝিনাইগাতীর তিনানী বাজারস্থ শাহীন ক্যাডেট স্কুলে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ ছাড়াও এই এলাকার শত শত পিঠা প্রেমীরা উপস্থিত ছিলেন। শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মুজিবুল ইসলাম বলেন, দেশীয় পিঠার স্বাদ ও পিঠাপুলির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই মূলত আমরা এ পিঠা উৎসবের আয়োজন করছি।
এসময় স্থানীয় মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মল হক বলেন, পিঠা উৎসবে এসে বাহারি স্বাদের দেশি পিঠা দেখে খুবই ভালো লাগলো।দেশীয় পিঠার স্বাদ কে বাচিয়ে রাখতে এরকম উদ্যোগের প্রয়োজন আছে।





























