
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার:
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে জুলাই শহিদদের স্মরণে,বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৫আগস্ট)তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাহিরপুর শিশু পার্কে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহিদদের স্মরণে,জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে,তাহিরপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া বৃক্ষ রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।এছাড়াও কৃষি ব্যাংক তাহিরপুর উপজেলা শাখার সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একশতটি নিম গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য যে জুলাই গণ অভ্যুত্থানে,জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা এবং শহীদদের স্মরণে একটি সবুজ পরিবেশ গড়ে তোলা। এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করা হয়। এই ধরনের উদ্যোগ কেবলমাত্র পরিবেশের জন্যই নয়,বরং সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য।স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়,যাহা স্থানীয় বাসিন্দা ও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।যাহা তাহিরপুর উপজেলায় পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে, ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগের পথ সুগম করবে।





























