
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
‘এক শহীদ, এক বৃক্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শহীদদের স্মরণে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
শনিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তার সহজ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।





























