শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

জ্যামাইকায় জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টেস্ট ম্যাচের তৃতীয় দিনকে বলা হয় ‘মুভিং ডে।’ ম্যাচের সম্ভাব্য পরিণতির ইঙ্গিত সাধারণত মেলে এ দিনই। জ্যামাইকা টেস্টেও তা ফুটে উঠল অনেকটাই। ব্যাটে-বলে চমকপ্রদ পারফরম্যান্সে দিনটি রাঙাল বাংলাদেশ। গতি আর বাউন্সের মিশেলে অগ্নিঝরা বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটিং ছারখার করলেন নাহিদ রানা। নাটকীয় লিড পাওয়ার পর আগ্রাসী ব্যাটিংয়ে চমকে দিলেন ব্যাটসম্যানরা। স্বপ্নের আবির চোখে মেখে দিন শেষ করল বাংলাদেশ।


জ্যামাইকায় বাংলাদেশের সামনে এখন দারুণ এক জয়ের হাতছানি। তৃতীয় দিন শেষে সফরকারীরা এগিয়ে ২১১ রানে, উইকেট আছে এখনও ৫টি।


স্যাবাইনা পার্কে ১ উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪৬ রানেই। এক পর্যায়ে ১ উইকেটে ৮৫ রান করা দল ভয়াবহ ব্যাটিং ধসে ৯১ রানের মধ্যে হারায় ৯ উইকেট।


১৬৪ রানের পুঁজি নিয়েও ১৮ রানের মহামূল্য লিড পায় বাংলাদেশ।


একসময় পেস বোলারদের স্বর্গ ছিল যে অঞ্চল, সেই ক্যারিবিয়ায় টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ পান নাহিদ রানা। গতির ঝড়ে ক্যারিবিয়ান ব্যাটিং কাঁপিয়ে দিয়ে ৬১ রানে ৫ উইকেট নেন ২২ বছর বয়সী ফাস্ট বোলার।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণে ক্যারিবিয়ানদের চমকে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সোমবার দিন শেষ করে তারা ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।


জিততে হলে এই মাঠে রান তাড়ার রেকর্ড নতুন করে লিখতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। অসুস্থতার কারণে এ দিন ব্যাটিং করতে পারেননি মুমিনুল হক। চতুর্থ দিনে তাকে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে আশার জায়গাও অনেক বেশি। লক্ষ্যটাকে তারা নিয়ে যেতে চাইবে ক্যারিবিয়ানদের নাগালের বাইরে।


আগের দিন দারুণ বোলিং করেও ৩৭ ওভারে কেবল একটি উইকেট নিতে পারে বাংলাদেশ। তৃতীয় দিন সকালে প্রথম পাঁচ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও কেসি কার্টি। এরপর দৃশ্যপটে আবির্ভাব নাহিদের।


তার গতি ও বাড়তি বাউন্সে টালমাটাল হয়ে গালিতে ধরা পড়েন ব্র্যাথওয়েট। ১৩৯ বল খেলে ২৯ রানে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক।


কার্টির সঙ্গে তার জুটি থামে ৬০ রানে। এরপর ওয়েস্ট ইন্ডিজের আর কোনো জুটিতে ১৫ রানও আসেনি।


নাহিদ পরের ওভারে ফেরান নতুন ব্যাটসম্যান কাভেম হজকে। তাসকিন আহমেদের কাছে জীবন পাওয়ার এক বল পরই কিপার লিটন দাসের দারুণ রিফ্লেক্স ক্যাচের শিকার হন তিনি।


এরপর উইকেট ধরা দিতে থাকে একের পর এক। তাসকিনের নিচু হওয়া বলে বোল্ড হন আলিক আথানেজ, আগের টেস্টের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রেভস ২ রানে বোল্ড তাইজুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে।


উইকেট শিকার উৎসবে যোগ দেন হাসান মাহমুদও। জশুয়া দা সিলভা টিকতে দেননি তিনি। লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা কেসি কার্টিকেও বিদায় করেন তিনি। ১৯৯ মিনিট ক্রিজ আঁকড়ে এই ব্যাটসম্যান উইকেট হারান লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে (৪০ রান)।


নাহিদ পরে লোয়ার অর্ডারে ছোবল দিয়ে পূর্ণ করেন ছয় টেস্টের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। মাস তিনেক আগে রাওয়ালপিন্ডিতে চার উইকেট ছিল তার আগের সেরা বোলিং।


১৭ ওভার বোলিং করে মাত্র ২৪ রান দেন তাইজুল ইসলাম। টেস্টে অন্তত ১৫ ওভার বোলিং করা বোলারদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের কীর্তি এটি।


ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যানের পর আর কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি।


রোচের উইকেট নেওয়ার আগে তার গায়ে বার দুয়েক বল লাগান নাহিদ। তাতে বড় ক্ষতি হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। চোটের কারণে বোলিং ইনিংসের শুরুতে অভিজ্ঞ এই পেসারকে পায়নি দল।


বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জেডেন সিলসের প্রথম ওভারেই হারায় মাহমুদুল হাসান জয়কে। ১৭ টেস্টের ক্যারিয়ারে সপ্তমবার শূন্য রানে আউট হলেন তিনি। তার ব্যাটে ফিফটি নেই টানা ১৫ ইনিংস।


মুমিনুলের জায়গায় তিনে নেমে শাহাদাত হোসেন আগ্রাসী ব্যাটিং শুরু করেন তৃতীয় ওভারের পর থেকে। আরেকপ্রান্তে সাদমান ইসলামও শট খেলতে থাকেন। দলের পরিকল্পনা পরিষ্কার হয়ে ওঠে।


শাহাদাত বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। আলজারি জোসেফের বলে একবার জীবন পাওয়ার পর তার বলেই উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে যান তিনি ২৬ বলে ২৮ রান করে।


তবে বাংলাদেশের পথ বদলায়নি। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার চার নম্বরে ব্যাট করতে নেমে বাউন্ডারির ফোয়ারা ছুটিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


এক পর্যায়ে মিরাজ ও সাদমান মিলে ৯ বলের মধ্যে বাউন্ডারি মারেন ৭টি!


প্রথম ১৫ ওভারে ১৬ বাউন্ডারিতে বাংলাদেশের রান দাঁড়ায় ৯৯।


এরপর রানের গতিতে একটু লাগাম দেয় ওয়েস্ট ইন্ডিজ। চা-বিরতির পরপরই এই জুটি থামে ৭০ রানে। শামার জোসেফের বলে আলগা শটে উইকেট হারান ৭ চারে ৪৬ রান করা সাদমান।


একটু পর শামারের লেগ স্টাম্পের বাইরের বলে আউট হয়ে যান মিরাজ (৩৯ বলে ৪২)।


৩০ ওভারের পর মাঠে ফিরে বল হাতে নেন কিমার রোচ। তবে চেনা ধার দেখা যায়নি তার বোলিংয়ে। জাকের আলিকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন লিটন কুমার দাস।


এই জুটি ৪১ রানে থামান জাস্টিন গ্রেভস। তার চোখধাঁধানো একটি অফ কাটার অনেকটা ভেতরে ঢুকে লিটনকে চমকে দিয়ে ছোবল দেয় স্টাম্পে (২৫)। এরপর জাকের ও তাইজুল আরও বাড়িয়ে নেন দলের লিড।


চতুর্থ দিনে এই রান যত বাড়বে, বাংলাদেশ ততই গিয়ে যাবে জয়ের দিকে।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৪৬ (আগের দিন ৭০/১) (ব্র‍্যাথওয়েট ৩৯, লুই ১২, কার্টি ৪০, হজ ৩, আথানেজ ২, গ্রেভস ২, দা সিলভা ৫, আলজারি জোসেফ ৭, রোচ ৮, শামার জোসেফ ৬, সিলস ৮*; হাসান ১১-৪-১৯-২, তাসকিন ১৪-৭-২০-১, নাহিদ ১৮-১-৬১-৫, তাইজুল ১৭-৭-২৪-১, মিরাজ ৫-১-১৫-১)।


বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯৩/৫ (জয় ০, সাদমান ৪৬, শাহাদাত ২৮, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*, তাইজুল ৯*; সিলস ৯-২-৪৩-১, আলজারি জোসেফ ৮.৪-০-৩৯-১, শামার জোসেফ ১০-০-৭০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ৫-০-১২-০)।



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ