
মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুল মাঠে জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামের কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, ডাঃ এসোসিয়োসনের সভাপতি ডাঃ কওছার আলী।
আরো বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার আজাদি, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মাওঃ মোবারক হোসেন, সেক্রেটারি মোঃ অহিদুর রহমান, মানবসম্পদ বিভাগের ইউনিয়ন সহ সভাপতি নজরুল ইসলাম, মাওঃ আবুল হায়াত, মাওঃ জিয়াউর রহমান, মাওঃ নাজমুল আমান, কারী সোহরাব হোসেন, মাওঃ মুজিবর রহমান, মাওঃ আঃ মাজিদ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন জামায়াতের সকল পর্যায়ের নেত্ববৃন্দ, বিশিষ্টজন, মসজিদের ইমাম, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।





























