
সাদিয়াত হোসেন: স্টাফ রিপোর্টার
সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানে টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগ নেতা নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাসুদ তালুকদার (৬০) কে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)দুপুরে নিজ বাসভবন থেকে কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে চেয়ারম্যান মাসুদ তালুকদার কে আটক করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।





























