
সাদিয়াত হোসেন: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
শনিবার২১ ডিসেম্বর দুপুরের দিকে সল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া।
আটক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম (৫২) সল্লা ইউনিয়নের দেউপুর এলাকার বাসিন্দা এবং সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, গত আগস্টে ৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।





























