শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

কান্নাভেজা চোখে ওয়াগনারের বিদায়

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্রিকেট মাঠে অনমনীয় এক চরিত্র ছিলেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়াগনার। চোটাঘাত কিংবা চাপে যিনি কাবু হতেন না সহজে, সেই তিনি ভেঙে পড়লেন বিদায়বেলায়। ধরে এলো কণ্ঠ, চোখে নামল প্লাবন। অশ্রুভেজা চোখে ওয়াগনার জানিয়ে দিলেন, আর কখনও খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েলিংটনে মঙ্গলবার কিউইদের কোচ গ্যারি স্টেডকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন ওয়াগনার।



গেল সপ্তাহেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোচের সঙ্গে আলোচনা করেন ওয়াগনার। নিজের সম্ভাব্য ভবিষ্যৎ তখনই বুঝে ফেলেছিলেন ৩৮ ছুইঁ-ছুঁই বয়সের বাঁহাতি পেসার। এরপর যখন জানতে পারলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলের পরিকল্পনায় তিনি নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখনই।


আন্তর্জাতিক ক্রিকেটের জগত বলতে তার জন্য ছিল কেবল টেস্ট ক্রিকেটই। এই যুগের সেই বিরল ক্রিকেটারদের একজন তিনি, ৬৪ টেস্ট খেললেও কখনও রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। 


২৬০ উইকেট নিয়ে শেষ হলো ওয়াগনারের টেস্ট ক্যারিয়ার। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যা পঞ্চম সর্বোচ্চ। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে ৭ উইকেট তার সেরা বোলিং। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৯ বার। গড়ে প্রতি ৫২.৭ ডেলিভারিতে একটি করে উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে অন্তত ১০০ উইকেট শিকারিদের মধ্যে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট শুধু তাদের সর্বকালের অন্যতম সেরা বোলার স্যার রিচার্ড হ্যাডলির (৫০.৮)।


নিউজিল্যান্ডের হয়ে প্রায় এক যুগ টেস্ট ক্রিকেট খেলা ওয়াগনারের জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেটের পথে এগিয়ে চলা, সবই দক্ষিণ আফ্রিকায়। ২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক মৌসুমেই দারুণ বোলিংয়ে নজর কাড়েন তিনি। পরের মৌসুমেই দক্ষিণ আফ্রিকার একাডেমি দলের হয়ে জিম্বাবুয়ে ও বাংলাদেশ সফর করেন। ওই মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট ছিল তার। দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরিয়নে একটি টেস্টে ছিলেন দ্বাদশ ব্যক্তি।


কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের কোটা পদ্ধতির কারণে টেস্ট অভিষেকের সুযোগ পাচ্ছিলেন না। ক্লাব ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাওয়ার পর সাসেক্সের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। পরে মত বদলে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আশায়।


সেখানেও তিনি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে থাকেন। বিশ্ব ক্রিকেটে প্রথম খবরের শিরোনাম হন তিনি ২০১১ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে টানা চার বলে উইকেট নিয়ে। সেই ওভারের শেষ বলেও উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এক ওভারে (৬ বলের) ৫ উইকে শিকারের অনন্য কীর্তি গড়েন তিনি সেদিন।


টানা দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের পর এবং অন্য দেশের হয়ে খেলার জন্য চার বছরের বাধ্যবাধকতা পূরণ হওয়ার পর নিউ জিল্যান্ডের টেস্ট দলে ডাক পান তিনি। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজে তার টেস্ট অভিষেক হয়ে যায়। প্রথমবার ৫ উইকেটের স্বাদ পান নবম টেস্টে, ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে।


এই মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়া পর ওয়াগনারের সঙ্গে আলোচনায় বসেছিলেন কিউই কোচ গ্যারি স্টেড। ওয়াগনার জানালেন, ‘জানতাম, সময়টা এগিয়ে আসছে। লোকে বলে, অবসরের ভাবনা আসা মানেই সব এরকম গুলিয়ে যাওয়া। আমি জানতাম, সময়টা আসছে এবং কাছাকাছিই আছে। গত সপ্তাহে যখন ভেবে দেখলাম এবং সামনে তাকালাম, যে ম্যাচগুলি আছে সামনে, আমার মনে হলো, সরে দাঁড়ানোর এবং অন্যদেরকে সুযোগ করে দেওয়ার সঠিক সময় এখনই। (সিদ্ধান্ত) সহজ নয় কখনোই। পথটা আবেগময়, অনেক উত্থান-পতন থাকে। তবে আমার মনে হয়, দায়িত্ব এখন অন্যদেরকে তুলে দেওয়ার সময় এবং ব্ল্যাক ক্যাপদের ভালো একটা জায়গা রেখে যাচ্ছি, যেখান থেকে আশা করি অন্যরা এই ধারাকে সামনে এগিয়ে নেবে।’


আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে নিউজিল্যান্ড প্রথমবার শীর্ষে ওঠায় তার ছিল বড় ভূমিকা। প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। ক্যারিয়ারের স্মরণীয় স্মৃতির তালিকায় তিনি রাখলেন তার প্রথম টেস্ট জয়কে (২০১৪ সালে ভারতের বিপক্ষে), ওয়েস্ট ইন্ডিজে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়কে (২০১৪), ২০১৮ সালে ক্রাইস্টচার্চে চতুর্থ ইনিংসে ৯ নম্বরে নেমে ১০৭ মিনিট ব্যাটং করে টেস্ট ড্র করে সিরিজ জয়ের সেই ম্যাচকে এবং গত বছর ইংল্যান্ডের ১ রানের নাটকীয় সেই জয়কে, যেখানে শেষ উইকেট শিকার করেন তিনিই।


অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিরিজের স্কোয়াডেই তাকে রাখার কথা ছিল না। তবে দলের সঙ্গে থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিতেই প্রথম টেস্টের স্কোয়াডে তাকে রাখা হয়। একাদশে তার জায়গা হবে না। তবে শেষবার ড্রেসিং রুমে থাকছেন, দলের প্রস্তুতিতে সহায়তা করছেন। এই সুযোগটুকুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন তিনি। বিদায়বেলায় ক্যারিয়ারের আরও নানা বাঁকের কথা বললেন তিনি। পরিবার, বন্ধু, কোচ, মেন্টরদের কথা বলতে গিয়েই ভেঙে পড়লেন কান্নায়।


ওয়াগনারের পরিসংখ্যান এমনিতেই যথেষ্ট সমৃদ্ধ। তবে নিউ জিল্যান্ডের টেস্ট দলে তার ভূমিকা যে ছিল আরও গভীর, তা ফুটে উঠল কোচের কথায়, ‘তার পরিসংখ্যান অসাধারণ। তবে দলে তার অবদানকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। যখন কোনোভাবেই কিছু হয় না, তখন সে ঠিকই উইকেট শিকারের পথ খুঁজে নিত। তার নিখুঁত নিশানা, পরিকল্পনার বাস্তবায়ন ও অনমণীয় মানসিকতা বড় ভূমিকা রেখেছে আমাদের অনেক স্মরণীয় টেস্ট জয়ে এবং সবসময়ই তাকে মনে রাখা হবে সিংহ হৃদয় বোলার হিসেবে। ব্ল্যাকক্যাপদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছে সে এবং অবশ্যই আমরা তার প্রাণশক্তি ও হার না মানা মানসিকতা মিস করব।’



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ