
শফিকুল স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে কাপাসিয়া তরগাঁও এলাকায় আমান সরদার পরিবারের উপর নৃশংস সন্ত্রাসী হামলা করেন উজ্জ্বল হোসেন সরদার। এ অর্তকিত হামলায় গুরুতর আহত হন আমান সরদার ও তার স্ত্রী লাভলী।আমান সরদার মাথায় আঘাত করেন এবং তার স্ত্রী লাভলীকে রড দিয়ে ডান পায়ের হাঁটুতে আঘাত করেন।
প্রতিবেশীরা জানান উজ্জ্বল হোসেন সরদার তার দলবল নিয়ে আমান সরদার ও তার স্ত্রী লাভলী
উপর অতর্কিত আক্রমণ করেন। আমান সরদার ও তার স্ত্রী লাভলী চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে উজ্জ্বল হোসেন সরদার তার দলবল নিয়ে আমান সরদার ও তার স্ত্রী লাভলীকে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া কিছুদিন পর আমান সরদার মৃত্যুবরণ করেন।পরিবারের দাবি মাথায় গুরুতর আঘাত লাগায় তিনি আর বাঁচতে পারেননি।
বর্তমানে মৃত আমার সরদারের স্ত্রী অসহায় লাভলী শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পুঙ্গুত্ব সাথে জীবনযাপন করছে।আরো জানান তার হাঁটু অপারেশন করা হবে।
এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়। মামলা নং১৯ এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। তবে মামলার বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে আসামি পক্ষের লোকজন। তাই হুমকির মাঝে দিন অতিবাহিত করছেন অসহায় মৃত আমান সরদারের পরিবার।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন।





























