
মোঃ আরিফুল ইসলাম,
সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে কারাগার নাইট ফুটবল টুর্নামেন্ট'২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার জেলখানা মোড় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন। এছাড়া স্থানীয় বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে সখীপুর রেন্ট এ কার দল ৩-২ গোলে সখীপুর বিকাশ স্কোয়াডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের গোলকিপার জাকির।





























