
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে হত্যা মামলার ২ আসামিসহ এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার(১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের বারেন্ডা রওশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নারায়ণ প্রকাশ পিচ্চা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ শাওন (৩০)ও সুমন শেখ (৩২)কে আটক করে পুলিশ।আটককৃত মোঃ শাওন মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের বারেন্ডার রওশন মার্কেট এলাকার মৃত আব্দুর রব কসাই ও তানিয়া বেগম দম্পতির সন্তান এবং সুমন শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার খামারপাড়া গ্রামের মৃত মাহাতাব শেখ ও মৃত সাহিদা বেগমের সন্তান।
অপরদিকে ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ জিএমএস কম্পোজিট ফ্যাক্টরির সামনে থেকে জিএমএস ফ্যাক্টরিতে এডমিন অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আরিফ হোসেন (৩৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশ।প্রতারক আরিফ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী-দিঘুলী পাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিন।
উভয় ঘটনায় মোট ৩ জনের আটকের বিষয় নিশ্চিত করে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন,নারায়ণ প্রকাশ পিচ্চা হত্যা মামলায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুজনসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।হত্যা মামলার আসামী সহ প্রতারণার ঘটনায় নিয়মিত দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























