
বেলাবো( নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবোতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২ এপ্রিল) বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি,বেলাবো উপজেলা যুব দলের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ কামাল হোসেনএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়কও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,বাজনাব ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদ,বাজনাব ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক এমাদ মিয়া,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ।ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন নরসিংদী সিটি ফুটবল টুর্নামেন্ট বনাব পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ।





























