
বিশেষ প্রতিনিধিঃ
চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম সহ নেতাকর্মীরা। এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া। খোরশেদ আলম বলেন, নেত্রীকে অভ্যর্থনা জানাইতে সকাল থেকে দাঁড়িয়ে আছি, লক্ষ লক্ষ লোক বিএনপিকে ভালোবেসে উপস্থিত হয়েছে, জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপি ক্ষমতায় গেলে জনগণ শান্তিতে বসবাস করতে পারবে।





























