
ইয়ার রহমান আনান,কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে টুরিস্ট পুলিশ সদস্যের স্ত্রীর ওপর ধর্ষণের ঘটনায় আবুল কালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। তিনি কাহারিয়া ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহের আলীর ছেলে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছেন, কিছুদিন আগে গভীর রাতে চুরি করতে গিয়ে আবুল কালাম পুলিশ সদস্যের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলছে।





























