
আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনির ভেতরে বসবাস করা বেদে সম্প্রদায়ের লোকজন।
বেদে পল্লীর শীতার্তদের পাশে দাঁড়ালেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় । তাদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন তিনি।
সোমবার(৬জানুয়ারি)উপজেলার আয়াতুল্লাহ ব্রিজ এলাকায় অবস্থানরত ভাসমান ১৯ টি বেদে পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন,ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, সাংবাদিক আতিক ফারুকী,অনুপ তালুকদার প্রমুখ।





























