
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগর ইউনিসেফের আর্থিক সহায়তায়‘এফআইভিডিবি’র উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে।
ইউনিসেফ FIVDB চট্রগ্রাম বিভাগের অধীনে(বুধবার)২৭শে নভেম্বর কমলনগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ১১:টায় কমিউনিটি কনসালটেশন মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোঃমোরশেদ আলম।
ইউনিসেফ FIVDB চট্রগ্রাম বিভাগের মনিটরিং লিড এ কে এম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের এডমিনেস্ট্রেশন অফিসার আব্দুর রাহিম,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, মোঃগিয়াস উদ্দিন,
মোঃশাহাদৎ হোসেন,সাধন চন্দ্র দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক মোঃইব্রাহিম ও ইউ পি সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা ছাত্র রায়হান চৌধুরী।আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সুবিধাভোগীসহ FIVDB_ইউনি সেফ এর HCT প্রজেক্ট এর উপজেলা ফ্যাসিলিটেটর তানজিদ হাসান ও মাহফুজা আক্তার।উল্লেখ্য,
FIVDB_ ইউনিসেফ এর চলমান Humanitarian Cash Transfer (HCT) প্রজেক্টতে যুক্ত থাকা কমলনগর উপজেলা সর্বশেষ বন্যায় ক্ষতিগ্রস্ত গর্ভবতী ও প্রসূতি ৯৯০ জন সুবিধাভোগী মা, যারা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ এর মাধ্যমে ছয় হাজার টাকা আর্থিক প্রনোদনা গ্রহণ করেছেন, তাদের অভিজ্ঞতা আজকের এই মিটিং এর মাধ্যমে মতবিনিময় করেছে।অনুষ্ঠানে ইউপি সদস্যরা বলেন,
FIVDB_ইউনি সেফের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই, তাদের যে কোনো কাজে আমরা সর্বোচ্চ সহোযোগিতা করতে সদা প্রস্তুত,এই কাজগুলো আরো ব্যাপক হারে ছড়িয়ে দেয়ার প্রত্যাশাও করেন বক্তারা, পরে উপস্থিত আমন্ত্রিত অতিথিকে সম্মাননা বিতরণের মাধ্যমে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





























