
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০কেজি জাটকা জব্দ করেছেন কমলনগর কোস্ট গার্ড।
বুধবার রাত(৮জানুয়ারি)দিবাগত রাত ১২টায় নদীতে অভিযান চালিয়ে এই ঝাটকা(ইলিশ)জব্দ করা হয়।
কোস্টগার্ড কমল নগর কন্টিজেন্ট কমান্ডার(সিসি)আবুল কালাম বলেন,রাতে মেঘনা নদীতে
অভিযান চালিয়ে ৪০০কেজি ঝাটকা মাছ জব্দ করা হয়।
এসময় কাউকে আটক করা যায়নি।জব্দকৃত জাটকা পরবর্তীতে কমলনগর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট আকিদুর রহমান,
মেকানিক মোঃমেনহাজুল ইসলাম উপস্থিতিতে স্থানীয় মাদরাসা-এতিমখানা গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। এসময় তিনি আরো বলেন,আগামী
দিন গুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।





























