
টিপু সুলতান ষ্টাপ রিপোর্টার
ফ্যাসিস্ট হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির( এনসিপি) আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম। এর প্রতিবাদে সারা দেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। যার নেতৃত্ব দিয়েছিলো আমাদের বোনেরা।এ সময় তিনি গেলো বছরের ১৪, জুলাই রাতের ১৫ জুলাই ঘটনাবলি তুলে ধরে বলেন ১৫ জুলাই থেকে কোটা আন্দোলন রাজনীতিতে রুপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর নির্মম নির্যাতন চালায়। কিন্তু আমাদের বোনেরা দমে যাননি। আন্দোলনের মধ্য দিয়ে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলেছেন। যে আন্দোলনে যোগ দিয়েছেন সব শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোলা শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নদী বিদত ও সংগ্রামের সাথে লড়াই করার অদম্য সাহসের নাম হচ্ছে ভোলা। যেখানে মানুষ সংগ্রাম করে টিকে থাকে, লড়াই করে টিকে থাকে। জুলাই গনঅভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এ জেলার মানুষ। এর থেকেই বোঝা যায় এই অঞ্চলের মানুষ কতটা আত্নত্যাগী। কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই তথ্য প্রযুক্তির যুগেও ভোলা সারাদেশ থেকে বিচ্ছিন্ন, স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে আছে। আমরা এসেছি ভোলাবাসীর সাথে কমিটমেন্ট করতে, ভোলাবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। ভোলাবাসীর দুরত্ব গুছিয়ে আনতে।
তিনি আরও বলেন, ভোলায় একাধিক গ্যাসক্ষেত্র রয়েছে। ভোলার গ্যাস দিয়ে ঢাকাসহ সারাদেশে চাহিদা মিটানো হয়। কিন্তু ভোলাবাসী গ্যাস সংযোগ থেকে বিছিন্ন। একটি সেতু অভাবে এ জেলা পিছিয়ে রয়েছে কয়েকগুন। তাই আমরা এসেছি ভোলাবাসীকে আপন করে নিতে। ভোলাবাসীর সাথে আর কোন দুরত্ব থাকবে না।
তিনি আরও বলেন যে, জুলাই নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে আশা হয়েছে। দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়েছে। আমরা একটি ইনসাফ ভিত্তিক গনতান্ত্রিক ভিত্তিক রাস্ট্র কায়েমের বিরুদ্ধে লড়ছি। যে বাংলাদেশ হবে শ্রমিকের, যে বাংলাদেশ হবে কৃষকের, যে বাংলাদেশ হবে মধ্যবিত্তের, আমজনতার ও সাধারণত মানুষের।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি ভোলার নেতৃবৃন্দসহ অন্যান্যরা।





























