
মোঃ শফিকুল ইসলাম
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্যগনের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ ২৯ শে মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকায় ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুজিবুর রহমান বাহার শপথবাক্য পাঠ ও স্বাক্ষরের মাধ্যমে এক আনন্দঘন অনুষ্ঠানে মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্বভার গ্রহন করেন।
উল্লেখ্য শুধুমাত্র বিএনপি-জামায়াতপন্থী সকল প্রার্থীরা এই কার্যকরী পরিষদের নির্বাচনে বিজয়ী হয়, আওয়ামী সমর্থিত কেউ উক্ত নির্বাচনে অংশগ্রহণ করে নাই। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সকলের মানোনয়নপত্র বৈধ ও তাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
আজ দায়িত্বগ্রহণ করা কার্যকরী পরিষদের সদস্যগণ হলেন যথাক্রমে, সভাপতি মো. শহিদুল্লাহ, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, ট্রেজারার মো. মুজিবুল ইসলাম, লাইব্রেরি মোশাররফ হোসেন পাখি, এনরোলমেন্ট মো. শফিউল্লাহ, রিক্রিয়েশন মো. জহিরুল ইসলাম, আই.টি মো. সাইফুল ইসলাম এবং সদস্য পদে মো. ওবায়েদ উল্লাহ সরকার, মো. শরিফুল ইসলাম, মো. কামরুল হাসান সুমন, মু. সলিমুল্লাহ খান ও মো. মাসুদ।
দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিটের সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিল এর দুই বারের নির্বাচিত সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিল এর রুলস এন্ড পাবলিকেশন কমিটির সাবেক সভাপতি বিজ্ঞ আইনজীবী এডভোকেট কাইমুল হক রিংকু, অনুষ্ঠান সঞ্চালনা করেন, কুমিল্লা আইনজীবী সমিতির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মফিজুল ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, সাবেক সভাপতি, কাজী নাজমুস সাদাত, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান, নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুজিবুর রহমান বাহার।





























