শিরোনাম
চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল ​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি মুরাদনগরে মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সৈকত

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কক্সবাজার সমুদ্রসৈকতে দেশি-বিদেশি লাখো পর্যটকের ঢল নেমেছে। ঈদুল ফিতরের ছুটিতে ভ্রমণপিপাসু মানুষজন ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে, নিজের পছন্দের জায়গায়। কিন্তু ভ্রমণপিপাসু বেশির ভাগ মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। ঈদের দিন ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজারে প্রায় সাড়ে ৭ লাখ পর্যটক ভ্রমণে এসেছেন। ৩১ মার্চ সকাল থেকে কক্সবাজারে আসতে শুরু করেন হাজার হাজার পর্যটক। বাস-ট্রেন, এমনকি বিমানেও এসেছেন পর্যটকেরা। হোটেল কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মানুষজন নেমে পড়ছেন সমুদ্রসৈকতে। রমজান মাসজুড়ে সমুদ্রসৈকতে পর্যটক সংখ্যা কম থাকলে ঈদের ছুটিতে পা ফেলার জায়গা নেই।


শুক্রবার (৪ এপ্রিল) সৈকতের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত চার কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে মানুষের মেলা। সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন অন্তত দেড় লাখ পর্যটক। প্রচণ্ড গরমের এই সময়ে হাজার হাজার মানুষ সমুদ্রে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েছেন।



কক্সবাজার সৈকতে বেড়াতে আসা  ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী নুসরাত ইমরোজ বলেন, সকালে কক্সবাজারে এসে বিচে চলে এসেছি। এত বেশি মানুষ একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। তবে সমুদ্রের পাড়ে কিছু  ময়লা দেখে মনে খারাপ লাগছে।



পরিবার নিয়ে সাকিবুর রহমান নামের একজন ভ্রমণকারী ঈদের ছুটিতে কক্সবাজারে এসেছেন। তিনি ঘুরে দেখেছেন সমুদ্রসৈকতসহ পর্যটনকেন্দ্র হিমছড়ি, ইনানী। তিনি জানান, কাজের চাপে পরিবারকে তেমন সময় দেওয়া হয় না। তাই ঈদের টানা ছুটিতে পরিবারকে সময় দেওয়ার জন্য কক্সবাজার বেড়াতে আসা। সেই সঙ্গে তিনি সৈকতে এবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানান।


ময়মনসিংহ থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা ব্যবসায়ী গফুর উদ্দিন বলেন, বেড়াতে এসে খুব আনন্দ করছি। তবে হোটেল ভাড়া একটু বেশি মনে হয়েছে এবার। ভাড়া কিছুটা কম হলে ভালো হতো।



সি সেফ লাইফ গার্ডের পরিচালক ইমতিয়াজ আহমদ বলেন, ঈদের ছুটির সাথে যোগ হলো সাপ্তাহিক ছুটি, সেজন্যে সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসময়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ সমুদ্রে গোসল করেন। তাদের সামাল দিতে ২৭ জন লাইফগার্ড কর্মীকে হিমশিম খেতে হয়।



সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিন সৈকতে নামেন হাজারও পর্যটক। ঈদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে অন্তত ৬ লাখ পর্যটক সৈকতে নেমেছেন। ঈদের প্রথম দিন থেকে প্রতিদিন গড়ে দেড় লাখ করে পাঁচদিনে মোট সাড়ে ৭ লাখ মানুষ কক্সবাজারে ভ্রমণে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।  এর সঙ্গে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা সৈকতে ভিড় জমিয়েছে। সব মিলিয়ে সৈকতের চার কিলোমিটার এলাকাজুড়ে মানুষের মিলনমেলা বসেছে।




শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে দেখা গেছে, পর্যটকে ভরপুর দুই কিলোমিটার সৈকত এলাকা। প্রচণ্ড গরমে দল বেঁধে নারী -পুরুষ সমুদ্রের কোমরসমান পানিতে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েন। বেশির ভাগ মানুষ হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে গোসল করছেন। মুঠোফোনে তুলছেন ছবি ও ভিডিও চিত্র। সৈকতে রাখা আছে কয়েকটি দ্রুতগতির জলযান জেট স্কি। তরুণ-তরুণীরা জেট-স্কিতে চড়ে ঘুরে আসছেন সাগরের গভীরে। বালুচরে বসানো আছে সারিবদ্ধ চেয়ার-ছাতা (কিটকট)। গরমে অতিষ্ঠ লোকজন কিটকটে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ চা কফি খাচ্ছেন। শামুক -ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্য কিনতেও ভুলছেন না অনেকে।



এছাড়া বালুচরে প্রস্তুত আছে শতাধিক বিচ বাইক ও বেশ কিছু ঘোড়া। ইচ্ছেপূরণে অনেকেই ঘোড়ার পিঠে চড়ে সৈকতে চক্কর মেরে আসছেন। বিচ বাইকের ক্ষেত্রেও একই অবস্থা।


কক্সবাজারের হোটেল মালিকেরা জানান, গত ৫ দিনে প্রায় সাড়ে ৭ লাখ পর্যটকের সমাগম ঘটেছে । ইতোমধ্যে পাঁচ শতাধিক হোটেল রিসোর্ট, গেস্ট হাউসের প্রায় শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটক টানতে রোজার মাসে হোটেলকক্ষ ভাড়ার বিপরীতে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা ২৫ মার্চ থেকে প্রত্যাহার করা হয়েছে। ঈদের আগের দিন থেকে হোটেলের শতভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কক্সবাজারে পর্যটকের ভিড় থাকবে বলে ধারণা করছেন হোটেল মালিকেরা।




কক্সবাজারে একটি হোটেল সমিতির নেতা মুকিম খান বলেন, ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক ভ্রমণে এসেছেন। শহরের পাঁচ শতাধিক হোটেল-রিসোর্ট সম্পূর্ণ বুকিং হয়ে গেছে । ছোট-বড় মাঝারি আকারের কোনো হোটেলে কক্ষ খালি নেই।


মুকিম খান বলেন, রোজার পুরো মাস হোটেল মালিকদের ব্যবসা খারাপ গেছে। এ কারণে ঈদ পরবর্তী ১২ এপ্রিল পর্যন্ত ছাড়ের সুযোগ নেই । পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে কোনো হোটেল মালিক যেন নির্ধারিত মূল্যের বেশি কক্ষভাড়া আদায় করতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।



তিনি বলেন, শহরের পাঁচ শতাধিক হোটেল-গেস্ট হাউস -রিসোর্টের দৈনিক ধারণক্ষমতা ১ লাখ ৮৭ হাজার।


জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুরি-ছিনতাইরোধে শহরের অভিযান পরিচালনার পাশাপাশি যানজটের নিরসন এবং পর্যটকের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রস্তুতি চলছে।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সার্বক্ষণিক কাজ করছেন। ইতোমধ্যে অনেক পর্যটকের হারিয়ে যাওয়া মোবাইলসহ অন্যান্য জিনিস খুঁজে দেওয়া হয়েছে পর্যটকদের।


জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদের ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া এবং রেস্তোরাঁগুলোয় খাবারের দাম যেন বেশি আদায় করা না হয়, সেসব তদারকির জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে।


আরও খবর




চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল