
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর শহীদ মিনার চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠন এর আয়োজনে র্যালিটি সকাল ৯টায় গোপালপুর সুগার মিলস্ গেট থেকে শুরু হয়ে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এতে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন মো: আশরাফুজ্জামান উজ্জল, সভাপতি, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড।
সঞ্চালনা করেন মো: দেলোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন,নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি আনসার আলি দুলাল।
বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।





























