
গোলাম রাব্বি, লালপুর (নাটোর)।
নাটোর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লালপুরের হামিদুল ইসলাম (৩২)নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার অর্জুনপুর বরমহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ইন্সপেক্টর-২ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার অর্জনপুর মধ্যপাড়ার ইসরায়িল প্রামানিকের আম বাগানে অভিযান চালায়। এসময় বাগানে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য পলিথিনে মোড়ানো শুকনো ১কেজি গাঁজা সহ হামিদুল নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে অভিযানিক দলটি । গাজা ব্যবসায়ী অর্জুনপুর গ্রামের ইনছার আলী ও হাজেরা বেগমের ছেলে।
এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর (২) নজরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























