
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল উদ্দীন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল উদ্দীন উপজেলার নবীনগর গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে। তিনি লালপুর বাজারের মিমি ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাচ্ছিলেন বেলাল উদ্দীন। এ সময় ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”



































