
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর রেলগেট থেকে প্রায় ৫০০ গজ দূরে আব্দুলপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।





























