
শেরপুর প্রতিনিধি :
মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আটককৃত যুবকের নাম আবু হুরায়রা (২২) সে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ২৯ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টার দিকে শেরপুর শহরের সজবরখিলা এলাকার সাওতুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসা এন্ড স্কুলে এ ঘটনা ঘটেছে। আটককৃত যুবক ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক। সে মাদ্রাসা পড়ুয়া নিজ ভাগ্নেকে দেখতে এসে ভিকটিম অপর এক ৯ বছরের মাদ্রাসা ছাত্র কে ফুসলিয়ে গোসলখানায় নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় ওই শিক্ষার্থীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
এবিষয়ে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলমের সাথে কথা বললে তিনি জানান, সদর থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।এবং আসামি কে গ্রেফতার করে ৩০ এপ্রিল বুধবার আদালতে পাঠানো হয়েছে।





























