
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্যনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে এসব ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর সাত্তার,বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা, বাজার বণিক সমিতির সভাপতি গোপেশ সরকার,সাধারণ সম্পাদক লিটন তালুকদার, সদস্য জ্যোতির্ময় সরকার,সাংবাদিক আতাউর রহমান বাশার প্রমুখ।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, লোকজনের বাসা-বাড়ির সামনে, রাস্তাঘাট ও বাজার এলাকায় দিনের পর দিন বর্জ্য আবর্জনা পড়ে থাকতে দেখা যেত। এবং সেগুলোর দুর্গন্ধে পথচারীদেও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এসব ভোগান্তি এড়াতে পৌর শহরের মোড়ে, বাসা বাড়ির সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করা হয়। নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন বাজারে রূপ নিবে বলে প্রত্যাশা করছি।





























