
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪০টি ভারতীয় ষাঁড় গরুসহ চারজনকে আটক করা হয়েছে।
গত রবিবার(২৬ জানুয়ারি) গভীররাতে এই অভিযান পরিচালনা করে ৪০টি ভারতীয় ষাঁড় গরু ও চারজন চোরাকারবারীর দলের সদস্যকে উপজেলার কায়েতকান্দা দক্ষিণপাড়া মেশিনবাড়ীর ঘাট থেকে আটক করা হয়।আটককৃতরা হল উপজেলার আমানিপুর গ্রামের মৃত: আব্দুল হাসেম এর ছেলে মো. মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে মো. আয়নাল হক (৪০), আব্দুল্লাহর ছেলে দুদু মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৫৮) । আটককৃত আসামিসহ গরু গুলো মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
আটককৃত ৪০টি ষাঁড় গরু আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ওসি সজীব রহমান,ওয়ার্ড সদস্য নির্মল রায় প্রমুখ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন,আটক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।





























