
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটি শেষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরছে মানুষ। এসময় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল)মধ্যনগর উপজেলার পিপড়াকান্দা স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, ঘরে ফেরা মানুষগুলো জীবিকার তাগিদে আবার ফিরে যাচ্ছে কর্মস্থলে। ফলে যানবাহনগুলোতে রয়েছে যাত্রীর চাপ। একে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্তদের জরিমানা করা হয়।এ ধরনের অভিযান চলমান থাকবে।





























