
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজার মদিনার জামাত বিশ্ব বেলায়েত মঞ্জিলের ১০২ তম বার্ষিক ও হযরত আজগর শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহের স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল গত ১২ই জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পীরে তরিকত শাহ্ সুফি হযরত মাওঃ আবু বকর সিদ্দিকী নজির আহমেদ, পীর সাহেব বিশ্ব বেলায়েত মঞ্জিল দরবার শরীফ।
মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেন বিশ্ব বেলায়েত মঞ্জিল দরবার শরীফ এর খাদেম সিংগাছৌ ভূইয়া বাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওঃ সাইফুল ইসলাম আল কাদেরী, হযরত মাওঃ সাইফুল ইসলাম হেলালী, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের চেয়ারম্যান হযরত মাওঃ গাজী ইমাম হোসাইন পাশাপুরী,হযরত মাওলানা আবুল হোসাইন সহ প্রমুখ উলামায়ে কেরাম।
মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে দরবারের ভক্তবৃন্দ উপস্থিত হন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।





























