
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন(বিএমটিএ) টাংগাইল জেলা শাখার কমিটি গঠিত হয়েছে মোঃ আশরাফুজ্জান সভাপতি এবং মোঃ জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমস্বয় পরিষদ টাংগাইল জেলার শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম সদস্য, ড্যাব ও এম-ট্যাবের প্রধান উপদেষ্টা,অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার,টাংগাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল। ড্যাব টাংগাইল জেলা শাখার আহবায়ক ডা: আব্দুল মতিন।অধ্যাপক ডা: শাহআলম তালুকদার,ড্যাব টাংগাইল জেলা শাখার সদস্য সচিব আবু হানিফ। এসময় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈনউদ্দিন মঞ্জু ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিএ মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।





























