
মোঃ ইব্রাহিম হোসেন : সাভারে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।৬ই মে (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত হেমায়েতপুরের যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।এসময় মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, যাদুরচর এলাকায় সরকার মেট্রোরেলের ডিপোতে শত শত বিঘা জমি একর করে । কিন্তু, কয়েকটি পরিবারের ভূমি অধিগ্রহণ করা হলেও ঐ জমিতে থাকা বসত বাড়ির মালিকেরা উক্ত অধিগ্রহণকৃত জমি থেকে বাড়ি সরিয়ে নেননি । একাধিকবার তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তারা গায়ের জোরে সেখানে বসবাস করে আসছিলো । তাই, আজ সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে যেসকল অবৈধ স্থাপনা ছিলো, সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।উচ্ছেদ অভিযানে এসময় মেট্রোরেলের বিভিন্ন কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





























