
মো:রুবেল মোল্লা,মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:
মহিপুর থানার মহিপুর সদর ইউনিয়নের ইউনিয়ন নাগরিক ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী সংস্থা ‘ওয়েভ ফাউন্ডেশন' এসসিজিজিপি প্রকল্পে’র উদ্যোগে পঁচিশ সদস্য বিশিষ্ট এক নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মোঃ ফজলু গাজী।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ইউপি সদস্য,শিক্ষক,গনমাধ্যম প্রতিনিধি,
ইমাম, কিশোর ও কিশোরী, যুবক, ছাত্র এবং ওয়েভ ফাউন্ডেশন এসসিজিজিপি প্রকল্পের উপজেলা প্রকল্প অফিসার মোঃ আশিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
সভায় জলবায়ু ,সুশাসন, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের অভিগম্যতা ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে ইউনিয়ন এডভোকেসি নেটওয়ার্ক এর অংশগ্রহণকারী পঁচিশ সদস্যদের মধ্য থেকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব হারুনর রশিদ কে সভাপতি , ইউপি সদস্য মোসা: মিনারা বেগম কে সহ-সভাপতি ও সাংবাদিক মিজানুর রহমান রিপন কে সদস্য সচিব নির্বাচিত করে একটি ইউনিয়ন নাগরিক ফোরাম কমিটি গঠন করা হয়।
সভাটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশন এসসিজিজিপি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার অফিসার সোনিয়া আক্তার।





























