শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

মিরপুরে উপজেলা মাসিক ও আইন—শৃঙ্খলা মিটিংকে আওয়ামীলীগ নেতাদের সঙ্গে মিটিং বলে প্রচারণার চেষ্টা

প্রকাশিত:রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাইদুর রহমান কুষ্টিয়া

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রেস ক্লাবের সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার থানা অফিসার ইনচার্জ এর উস্থিতিতে মিটিং ও আইন শৃঙ্খলা কমিটির মিটিংকে আওয়ামীলীগ নেতাদের সঙ্গে মিটিং বলে প্রচারণা করছে মিরপুরের স্বার্থন্বেষী একটি মহল।

আবার সমালোচনা করার মানুষদের মধ্যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট পরিলক্ষিত করে জানা যায় যে সমস্ত ব্যক্তি ইউএনও কে সমালোচনা করছে তারা বিভিন্ন দলের পদধারি লোকজন। ধারণা করা হচ্ছে তারা তাদের স্বার্থ হাসিল করতে না পেরে দীর্ঘ পাঁচ মাস কোন সমালোচনা না করে একটি সরকারি মিটিং এর ছবি কে ইস্যু হিসাবে নিয়ে ইউএনও এর বিরুদ্ধে সমালোচনা করছে। খোঁজ নিয়ে দেখা গেছে, সারা কুষ্টিয়ার জেলার ছয়টি উপজেলাতে একইভাবে মাসিক মিটিং—এ কমবেশি ইউপি চেয়ারম্যানগণের উপস্থিতি রয়েছে।

এছাড়াও গতকাল কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমারখালীর চেয়ারম্যানদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএনপির জামাতের নেতাকর্মী সহ বিভিন্ন সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এটা নিয়ে কোন সমালোচনা না হলেও মিরপুর নিয়ে যখন সমালোচনা হচ্ছে তখন এটা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই হচ্ছে বলেই ধারনা করা যায়।
এপ্রসঙ্গে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী বলেন, সারাদেশে সব উপজেলাতেই মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং—এ চেয়ারম্যানরা অংশগ্রহণ করে এবং দীর্ঘ পাঁচ মাস ধরে করেও আসছে।

সমালোচনা করলে পাঁচ মাস আগে থেকেই করা উচিত ছিল। তিনি আরো বলেন, এখানে ইউএনও কে দোষ দিয়ে লাভ নেই, স্থানীয় সরকার যদি চেয়ারম্যানদের পদ বিলুপ্ত করে তবে এমনিতেই তাদের মিটিংয়ে আসা বন্ধ হয়ে যাবে।
মিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫ ই আগষ্টের পর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদ বিলুপ্ত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার একাধারে উপজেলা প্রশাসক, মেয়র পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধির সবগুলো পদ বিলুপ্ত হলেও এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মেম্বারদের পদ বিলুপ্ত হয়নি। ফলে এখনও যারা এলাকায় স্থানীয় লোকজনের সাথে সমঝোতা করে টিকে আছেন তারা পূর্বের ধারাবাহিকতায় উপজেলা পরিষদ এর মাসিক মিটিং এ উপস্থিত হন। কারণ পর পর তিনবার এই মিটিংয়ে উপস্থিত না থাকলে তাদের সদস্য পদ বিলুপ্ত হয়। এই মিটিং সারা দেশেই হয় প্রতি মাসের ২য় বৃহস্পতিবার। উক্ত মিটিংয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সকল দপ্তর প্রধান, চেয়ারম্যানবৃন্দ, থানা অফিসার ইনচার্জ, ব্যাংকের ব্যবস্থাপক, প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত থাকেন। উক্ত মিটিংয়ে প্রত্যেকটি দপ্তর ও ইউনিয়ন পরিষদ থানাতে একমাস ব্যাপী তাদের কার্য্যক্রম এবং পরবর্তী মাসের তাদের পরিকল্পনা তুলে ধরা হয়। উক্ত প্রতিবেদনগুলো আবার উপজেলা নির্বাহী অফিসার জেলা আইনশৃঙ্খলা মিটিং এ নিয়ে গিয়ে তুলে ধরেন।
এরই ধারাবাহিকতায় গত ২০২৪ সালের ৫ই আগস্ট বিগত আওয়ামীলীগ সরকার পতনের পর উপজেলা পরিষদ ও পৌর মেয়র কাউন্সিলরদের পদ বিলুপ্ত হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রগণ উক্ত আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ে উপস্থিত না হলেও বিগত পাঁচ মাস নিয়মিতভাবেই ইউপি চেয়ারম্যানগন উপস্থিত থাকেন। উক্ত সভায় চেয়ারম্যানগন উপস্থিত হয়ে তাদের এলাকায় নিয়মিত ভাতা ভোগির সংখ্যা, ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ইউনিয়ন জুড়ে চুরি ছিনতাই, ভাঙা রাস্তাঘাট এর তথ্যসহ ইউনিয়নের সার্বিক বিষয় উক্ত মাসিক সভায় উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সর্বশেষ সারাদেশের ন্যায় গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মাসিক ও আইন শৃঙ্খলা সভা উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যেখানে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানও বিগত পাঁচ মাসের ন্যায় উপস্থিত ছিলেন। উক্ত ঘটনাকে একটি স্বার্থন্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগের সভা বলে প্রচার করে উপজেলা নির্বাহী অফিসারের ভাব—মূর্তিকে খারাপ করার চেষ্টা করছে।

এবিষয়ে মিরপুরের উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা এর মতামত জানতে চাইলে তিনি বলেন, একটি কুচক্রী মহল তাদের অনৈতিক ও অযৌক্তিক দাবি দাওয়া পূরণ করতে ব্যার্থ হয়ে প্রশাসনের উপর চড়াও হয়েছে। তারা প্রশাসনকে বিতর্কিত এবং অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময়ে চেষ্টা করে গেছে। সম্প্রতি উপজেলার মাসিক সমন্বয় মিটিং ও আইনশৃংখলা মিটিংকে কেন্দ্র করে একটি অনলাইন নিউজ প্রচণ্ড বিদ্বেষ মূলক নিউজ করেছে এবং এটিকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা একটা কমিটি আছে, যারা যারা সদস্য তারায় এ মিটিংয়ে আসেন।

এটা প্রতিমাসেই হয়। ৫ আগস্টের আগেও হয়েছে, পরেও হচ্ছে। পুরো বাংলাদেশে একি রকম। এগুলো জানার পরও যারা মন্তব্য করছে তারা কেন করছে কি কারণে করছে জিজ্ঞেস করলে সদুত্তর দিতে পারেনি। এটা যারা করছে তারা গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তি। এধরনের ঘটনা খুবই অনাকাংখিত। তিনি আরো জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করে অনেক চ্যালেঞ্জের মুখে নিজেদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবনকে বিসর্জন দিয়ে মানুষের জন্য কাজ করে যায়। আর এক শ্রেনীর মানুষ তাদের একান্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসনকে দুর্বল করার চক্রান্তে লিপ্ত হয়েছে। এটা চলতে থাকলে মাঠ প্রশাসনের অফিসাররা ভালভাবে ও নিরপেক্ষভাবে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে এবং পরিণতিতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ