শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

মনপুরায় জলদস্যুদের আতঙ্কে জেলেরা রাতে মাছ ধরতে না পারায় লোকসানের ব্যবসায়ীরা

প্রকাশিত:শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃকামরুল হোসেন সুমন,মনপুরাঃ

ভোলা জেলার মনপুরা উপজেলায় জলদস্যুর আতঙ্কে রাতে মেঘনায় মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। হামলা চালিয়ে লুটে নেয় জাল-নৌকাসহ সর্বস্ব। অস্ত্রের মুখে অপহৃত জেলেদের কাছ থেকে আদায় করছে মোটা অংকের মুক্তিপণ। নদীতে মাছ ধরতে নৌকা প্রতি ৫ হাজার থেকে ১০ হাজার করে অগ্রিম টাকা দিয়ে জলদস্যুদের কাছ থেকে 'বিশেষ টোকেন' সংগ্রহে বাধ্য হচ্ছেন অনেক জেলে। এসব বিষয় আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে গোপন রাখছেন ভুক্তভোগীরা। গত দুই সপ্তাহ ধরে জেলেদের জালে দেখা মিলছে কাঙ্ক্ষিত ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। কিন্তু দেই হাসি দীর্ঘস্থায়ী হতে পারল না। ডাকাতের ভয়ে অনেক জেলে রাতে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার করতে যাচ্ছেন না। চিন্তিত জেলে ও মৎস্য আড়ৎদাররা। তবে চাঁদা দিয়ে বিশেষ টেসকেন সংগ্রহ করলেই ডাকাতদের থেকে রক্ষা পান জেলেরা। মাছ ধরতে পারেন। চলতি বছরের ২৭ জুলাই রাতে মনপুরার দক্ষিণে পাতালিয়ার চর ও নিঝুম দ্বীপ সংলগ্ন মেঘনায় মাছ ধরছিল রহমানপুর গ্রামের তিন জেলে গিয়াসউদ্দিন মাঝি, মলিন মাঝি ও রাজিব মাঝির ট্রলার। হঠাৎ করে একদল জলদস্যু তাদের ট্রলারে আক্রমণ করে পরে তাদের অপহরণ করে। লাখ টাকা বিনিময়ে মুক্তিপণে উদ্ধার করা হয়েছে তাদের। ডাকাতদের কাছে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ফিরে আসা মাঝের ঘাটের জেলে মো. গিয়াস উদ্দিন মাঝি জানান, গত ২৭ জুলাই গভীর রাতে তিনিসহ ১০ জেলে মনপুরা ও হাতিয়া উপজেলার মাঝা-মাঝিতে মেঘনা নদীতে মাছ শিকারে যান। এ সময় ১৫-২০ জনের একটি ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে। পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের চারদিক ঘিরে ফেলে। এরপর তাদের ওপর হামলা চালিয়ে মাছ ও জাল লুট করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। এর সঙ্গে আরও দুই ট্রলারে হামলা করে দুই মাঝিকে তার সঙ্গে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতরা তাদেরকে কোথায় নিয়ে গেছে সেটি তিনিসহ কেউ চিনতে পারেননি। পরে সকালের দিকে তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করে। তাদের মোবাইল ফোন থেকে ডাকাতরা আড়তদার ও পরিবারের কাছে জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর দরদাম করে ডাকাতদের হাত-পা ধরে তিনজন লাখ টাকায় মুক্তি পান। আড়তদার ও পরিবারের সদস্যরা ডাকাতদের মোবাইলে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা পাঠালে তাকে দুদিন পর রাতে মুক্তি দেয়। জেলেরা জানান, মনপুরার বিভিন্ন এলাকা থেকে গত ছয় মাসে ৫ জেলেকে অপহরণ করে কয়েক লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে জলদস্যু বাহিনী। হামনা করে অনেক ট্রলার থেকে মাছ ও সরঞ্জাম নিয়ে গেছে। হামলা ও অপহরণের ভয়ে রাতে নদীতে মাঝ ধরা বন্ধ করে দিয়েছেন অনেকে। মাছ ধরতে না পেরে দেনা বাড়ছে তাদের। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। জেলেদের দাবি, মেঘনা নদী ও সাগর মোহনায় মাছ শিকার করতে হলে হাতিয়া ডাকাতদের থেকে টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয় 'বিশেষ টোকেন। আর টোকেন ছাড়া গেলেই রাতে হামলা, লুটপাট ও জেলে অপহরণের ঘটনা ঘটে। পড়ে মোটা অঙ্কের নিনিময়ে মেলে মুক্তি। বাধ্য হয়ে ৫ থেকে ১০ হাজার টাকায় কেনা এই টোকেন সঙ্গে থাকলে 'রক্ষাকবচ' হিসেবে কাজ করবে। রহস্যজনক কারণে এসব বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে প্রকাশ না করে গোপন করছে ভুক্তভোগীরা। সরেজমিনে ভোলার মনপুরা উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে গিয়ে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৭ জুলাই থেকে এ পর্যন্ত ১০টির বেশি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে ৫ জেলেকে। পরে ডাকাতদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে ফিরেছেন ওই জেলেরা। কিন্তু ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা জেলে, মাছ, জাল ও সরঞ্জাম। মনপুরা উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার জেলে রয়েছেন, যারা নদী ও সাগর এবং সাগর মোহনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বর্তমানে তাদের মাঝে দেখা দিয়েছে ডাকাত আতংক। কখন আবার তাদের ওপর হামলা করে তাদের অপহরণ করে।

এদিকে মনপুরা থানার অফিসার ইন-চার্জ মো আহসান কবির সহ মনপুরা থানা পুলিশের একটি টিম বিভিন্ন মাছ ঘাটে জেলেদের সাথে মতবিনিময় করতে দেখা গেছে এবং জেলেদের সচেতনতার সাথে মাছ শিকার করার পরামর্শ ও ডাকাত নির্মুল সহ সকল সহযোগিতা, বিশেষ অভিযান চলমান রাখবে বলে জানান তিনি।


আরও খবর




ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান