
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিনেত্রকোনার মোহনগঞ্জের আদর্শ নগর হতে মো.আলমগীর (৩৭) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার আদর্শ নগর এলাকার সুয়াইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আলমগীর উপজেলার সুয়াইর গ্রামের মো. ফজলুল হকের ছেলে।মোহনগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি মামলায় আলমগীরের বিরুদ্ধে এক বছরের সাজার ওয়ারেন্ট রয়েছে। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।





























