
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহাসিক মৌকারার মাহফিলে গতকাল ৭ জানুয়ারি শুক্রবার রাতে বক্তব্য রাখেন সাবেক, সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।বক্তব্যে তিনি মৌকরার মরহুম পীর সাহেব কেবলার সাথে ওনার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন তিনি বলেন আমি সর্বপ্রথম উনার দোয়া নিয়ে আমার মনোনয়ন পেপার উপজেলা নির্বাচন অফিসে জমাদেই। মৌকারার মরহুম পীর সাহেব কেবলা একজন খাঁটি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি মাহফিলে আগত সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি আবারো জাতীয় সংসদ নির্বাচিত হয় নাঙ্গলকোটের মানুষের পূর্বের নেয় খেদমত করতে পারে। উল্লেখ্য মাহফিলটি দুই দিনব্যাপী এখানে দেশের প্রখ্যাত বহু ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তাকরির শেষ করেন। আজ ও মাহফিলে ওয়াজ নসিহত চলবে আগামীকাল ১২ই জানুয়ারি বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।





























