
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার সাহেদাপুর গ্রামের মরহুম সুফি আব্দুল মতিন রহমাতুল্লাহ আলাইহের প্রথম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে সকল কবরবাসীদের মাগফেরাত কামনায় গত ১৭ ই জানুয়ারি শুক্রবার বিশেষ তালিমী জলসা ও ঈসালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বাদ আসর হইতে ৪০ জন আলেমের সমন্বয়ে খতমে তাহলিল পড়া হয়।
বাদ মাগরিব মাহফিলের তালিম পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাশেম।
মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেন নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ মুফতি আব্দুর রব সহ বহু ওলামায়ে কেরাম।





























