
মোঃ আল মামুন,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবীদ মরহুম দেলোয়ার হোসেন মুন্সি বড় ছেলে সাবেক টিএনটি কর্মকর্তা মো: সোহরাব হোসেন মুন্সি(৮৫) হৃদযন্ত্রকৃয়া বন্ধ হয়ে মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
শুক্রবার(২৪ জানুয়ারী) সকাল ৯.২০ মিনিটে মঠবাড়িয়া পৌর সভাস্থ গোয়ালী পাড়া রোডে তারা ছোট মেয়ে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুদ্দিন আহমেদের স্ত্রী দিলরুবা জাহান বিথীর বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে তার স্ত্রী ও ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবীদ মরহুম দেলোয়ার হোসেন মুন্সির ২ ছেলে ও ৭ কন্যা সন্তানের মধ্যে বড় ছিলেন।কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড বা বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজা নামাজ শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে মঠবাড়িয়া বহেরাতলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।





























