
মোঃ শাকিল প্রধান ষ্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার টেংগারচর ইউনিয়নে গন শুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ জুলাই টেংগারচর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গজারিয়া উপজেলাধীন দাপ্তরিক সরকারি সেবা সহজিকরণ ও অধিকতর গতিশীল করার মতো সুন্দর, মহৎ ও ব্যতিক্রমধর্মী সাহসী উদ্যোগ গ্রহণ করার নিমিত্তে এ ইউনিয়নের আপামর জনগণের মৌলিক চাহিদা সে ধরনের সরকারি জরুরি সেবা সহজিকরণ ও অধিকতর গতিশীল এবং রাস্তাঘাট, পুল- সাঁকো, মসজিদ- মাদ্রাসা, ঈদগা, কবরস্থান, খেলার মাঠ, জলবদ্ধতাসহ অন্যান্য দাবিগুলো উত্থাপন করার লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রিগ্যান মোল্লা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী।
আরো উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছিম মেম্বার। মহিলা মেম্বার রুমি বেগম, আয়েশা মেম্বার, স্বপ্না আকতার সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।





























