
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি রক্ষায় ৪টি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এসময় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনে ৩টি ড্রেজার মেশিন ও এক্সেভেটরের ২টি ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান এর নির্দেশনায় শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানার দুইটি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এসময় বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের খাপুরা বিল ও পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের চাপৈর বিল, কোরবানপুর, হিরাপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করাসহ এক্সক্যাভেটরের ২টি ব্যাটারি জব্দ করা হয়েছ।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।



































