
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অন্তর নামের এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





























