
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ধামর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ আবু হানিফ।
স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ও মাদক মুক্ত সমাজ গড়তে শনিবার বিকালে নিজ উদ্যোগে এলাকার তরুণদের মাঝে ২০টি ফুটবল বিতরণ করেন। এ সময় তরুণদের চোখেমুখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ।
মোঃ আবু হানিফ বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করে। ফুটবল বিতরণের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের অবসর সময়কে গঠনমূলক কাজে লাগানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। এটি মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবকদের দূরে সরিয়ে একটি সুস্থ জীবনধারার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ মানসিকতা, সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়ন জামায়তের আমির মাওলানা খন্দকার আব্দুল আউয়াল,
জামায়েত ইসলাম মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, মুরাদনগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মোঃ আবু হানিফ ইতোমধ্যে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে খেলাধুলার সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, রাস্তাঘাট সংস্কার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান, দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মোঃ আবু হানিফ শুধু একজন সম্ভাব্য জনপ্রতিনিধি নন, বরং একজন প্রকৃত সমাজহিতৈষী। মানুষের দুঃখে-সুখে পাশে থাকার দৃঢ় প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। তার মানবিক গুণাবলির কারণে মানুষ তাকে একনিষ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখে।
জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া এই উদার মনের মানুষটির প্রতি এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনে তিনি যেন আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে থেকে সমাজের পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।





























