
উজ্জল হালদার, নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কৃষি মিলনায়তনে সকাল দশ ঘটিকায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানতাৎপর্য তুলে ধরার জন্য চিত্রাংকন প্রতিযোগীতা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম এর সভাপতিত্বে, একাডেমিক সুপার ভাইজার সুমন বিশ্বাস এর উপস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহ প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকগণ উপস্থিত থেকে বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারক মন্ডলীর মধ্য থেকে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজিয়া শাহনাজ তমা।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, শিক্ষক মন্ডলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তৃতায় জুলাই গণঅভ্যুত্থান তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আরও বলনে, যারা প্রতিযোগীতায় অংশগ্রগণ করেছ এবং যে চিত্রটি অংকন করেছ, সেই চিত্রটি তোমাদের বিদ্যালয়ের একটি নির্দিষ্ট স্থানে অংকন করে রাখবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার যথা সময়ে বিদ্যালয়ে পৌছে যাবে।





























