শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

নানাবিধ দুর্নীতির অভিযোগ এনে আমতলী সদর ইউপি চেয়ারম্যান মিঠু মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৪ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী, বরগুনা, প্রতিনিধি ১৪ জুলাই

ক্ষমতার অপ-ব্যবহার, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ঘুষ কেলেঙ্কারী, ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট দেয়া, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও চাল আত্মসাৎসহ নানাবিধ অভিযোগ এনে আওয়ামীলীগ দোষর আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে আমতলী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বরগুনা জেলা জাতীয়তাবাদী যুবদল সদস্য মোঃ হেলাল প্যাদা সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেছেন। 

সংবাদ সম্মেলনে হেলাল প্যাদা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ দোষর আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা দায়িত্ব পাওয়ার পর থেকেই জনগনের সেবা না দিয়ে হয়রানী করে আসছেন। ক্ষমতার অপব্যহতার করে ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আখরায় পরিনত করেন। চাল বিতরনে অনিয়ম, আত্মসাৎ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম নিবন্ধন সনদ ও ওয়ারিশ সার্টিফিকেট দেয়ার নামে ঘুষ গ্রহন করেন। এছাড়াও তিনি তার বাবা কাঞ্চন আলী মৃধার নামে ভুয়া প্রকল্প দেখিয়ে কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। গত রবিবার ইউনিয়ন যুবদল সভাপতি ইউপি সদস্য ফিরোজ খাঁন তাপস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মিঠু মৃধার এমন কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে ক্ষুব্দ হয়ে তার (চেয়ারম্যান) সন্ত্রাসী বাহিনী তাপসকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন,চেয়ারম্যান মিঠুর বড় ভাই আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধার ছেলে সাবেক আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি বর্তমানে ঝালকাঠি উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিল্পব দুর্নীতি মাধ্যমে শত কোট টাকা আয় করেছেন। ওই টাকা দিয়ে তিনি তালতলী ও আমতলীতে অন্তত কয়েক শত একর জমি ক্রয় করেছেন। পটুয়াখালী শহরের অভিজাত ফ্লাট বাড়ীর মালিক হয়েছেন। তার অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী বাহিনী লালন-পালন করেছেন। তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা যুবদল সভাপতি ইউপি সদস্য তাপসের ওপর হামলা করেছে। পরে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য তাপস খাঁনের স্ত্রী জাকিয়া বেগম বলেন, আমার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ১৬ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোষরা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। এখন আমতলী উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন ফকির তার ক্রোধ মেটাতে চেয়ারম্যান মিঠু মৃধাকে ইন্দন যোগিয়ে আমার স্বামীকে মারধর ও হয়রানী করিয়েছেন। তিনিই আবার আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন এবং মামলায় আসামী করেছেন। আমি বিএনপির বহিস্কৃত নেতা জালাল উদ্দিন ফকিরসহ ঘটনার সঙ্গে জড়িত তার সাঙ্গ-পাঙ্গদের শাস্তি দাবী করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তৃহিন মৃধা, যুগ্ম আহবায়ক মকবুল খাঁন, কামরুজ্জামান হিরু মৃধা, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার, মাহবুব আলম রিপন, উপজেলা কৃষকদল সভাপতি জাহাঙ্গির আলম, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক ইউপি সদস্য কামাল বিশ্বাস, পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন বিশ্বাস ও আমিনুল আকন প্রমুখ। 

আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন, যুবদল সভাপতি ইউপি সদস্য ফিরোজ খাঁন তাপস নিজের অপকর্ম আড়াল করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। এ সকল অভিযোগের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি আরো বলেন, উল্টো তাপস তার সন্ত্রাসী  বাহিনী দিয়ে গতকাল রবিবার আমাকে তুলে নিতে চেয়েছে এবং আমাকে ফাঁসাতে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় নৌ-বাহিনী তাকে আটক করে পুলিশে দিয়েছেন। 

আমতলী উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, আমার বিরুদ্ধে তাপসের স্ত্রী মিথ্যা অভিযোগ এনেছেন। এ ঘটনার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। 

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে আমি অবগত নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ