
মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট পৌরসভার ৫ নং ওয়ার্ডের চৌগুরী পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে গত ৫ জানুয়ারি রবিবার ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা জসীমউদ্দীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাজারুল ইসলাম ছুপু।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসাবে আলোচনা করেন, লাকসাম তা'লিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম সিদ্দিকী।
বিশেষ ওয়াজিন হিসেবে আলোচনা করেন ঢাকা কেরানীগঞ্জের ঘোষকান্দা মাদবর বাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাফায়েত হোসেন আশ্রাফী, নাঙ্গলকোট ভূমি অফিস জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউসুফ সহ প্রমুখ ওলামায়ে কেরাম।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নাঙ্গলকোট পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ আল মামুন, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব আলী, পৌর যুবদল নেতা কামরুজ্জামান, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক নাজিমউদ্দিন, সাবেক কমিশনার আবু ইউসুফ, উপজেলা ওলামা দলের সভাপতি পদপ্রার্থী মাওলানা আব্দুল বাতেন মাসুদ, পৌর বিএনপি নেতা শামসুল হক সামু (কন্ট্রাক্টর), বিশিষ্ট ব্যবসায়ী দলিল লেখক ইয়াসিন আরাফাত, যুবনেতা ইয়াকুব আলী সহ প্রমুখ।
মাহফিলের সভাপতিত্ব করেন, নাওগোদা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম, অত্র মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সোলাইমান মীর।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ওমান প্রবাসী মোঃ ইব্রাহিম খলিল ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কামাল হোসেন।





























